মুন্সীগঞ্জে বৈশাখী মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠে পশ্চিম মুক্তারপুর এলাকায় জেলা প্রশাসকের অনুমতি ছাড়া একটি কিন্ডারগার্টেন স্কুলের ব্যানারে বৈশাখী মেলার নামে চলছে অশ্লীল নৃত্য এবং বিভিন্ন প্রকারের জুয়া, হাউজি ও যাত্রাপালা। গত বৃহস্পতিবার বৈশাখী মেলার নামে এই জুয়া ও যাত্রানুষ্ঠান শুরু হয়।
এদিকে সদর থানার ওসি বৈশাখী মেলা করার জন্য অনুমতি দেন আয়োজকদের। কিন্তু বৈশাখী মেলার নাগরদোলা, শিশুদের চরকি চড়ানো, রকমারি মিষ্টান্ন খাবারের বাহারÑএর কিছুই নেই এখানে। রাতের আঁধারে এখানে চলে নৃত্য নাটিকার নামে অশ্লীল নৃত্য, হাউজি, তীর ছোড়া, গোলক নিক্ষেপসহ বিভিন্ন ধরনের জুয়া। কোনো অনুমতি দেননি বলে
জানিয়েছেন জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, বৈশাখী মেলার ঐতিহ্যগুলো পালন করে মেলা হতে হবে নইলে এই মেলা ভেঙে দেয়া হবে। জানি না রাত ১২টার পরে আমার পুলিশদের অবগত থাকা সত্ত্বেও কীভাবে অশ্লীল নৃত্য ও জুয়া চলে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সদর থানার ওসি কে এম আব্দুল্লাহ জানান, পশ্চিম মুক্তারপুর এলাকার আওয়ামী লীগ নেতা ও স্থানীয় চাইল্ড ফিউচার প্রি-ক্যাডেট অ্যান্ড মডার্ন স্কুলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক ওসমান গনি স্বাক্ষরিত বৈশাখী মেলার জন্য একটি আবেদন করা হয় জেলা প্রশাসক বরাবর। এক মাসের জন্য আবেদন করা এই মেলা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে জেলা প্রশাসক কাগজ পাঠান পুলিশ সুপারের কাছে। পরে পুলিশ সুপার ৫টি শর্ত জুড়ে দিয়ে গত ১২ এপ্রিল ৭ দিনের জন্য মেলার অনুমতি দেন। শর্ত হিসেবে অনুমতিপত্রে বৈশাখী মেলার ঐতিহ্যগুলো পালনের নির্দেশ দেয়া হয়। এদিকে গত শুক্রবার রাতে সদর থানার এসআই মোজাম্মেল হোসেন ঘটনাস্থলে গিয়ে মেলায় জুয়ার একাধিক আসর ও অশ্লীল নৃত্যের কথা স্বীকার করেন।

এমন আরও কিছু খবর:

  1. মুন্সীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যবাহী দশমী মেলা শুরু
  2. মুন্সীগঞ্জে গ্রাম্য সালিশের নামে কালক্ষেপন : দুই মাস পর মামলা
  3. মুন্সীগঞ্জে খালের পানিতে সাপের যুগল নৃত্য!
  4. মুন্সীগঞ্জে যাত্রানুষ্ঠানের আয়োজকদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০
  5. বৈশাখী টিভিতে গান গাইবেন মুজিব পরদেশী

One Response

Write a Comment»
  1. hi munshigonj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>