একটা কিছু কর – রাহমান মনি

একটা কিছু কর গোলাপী
একটা কিছু কর,
নিজ দলের সব সন্ত্রাসীদের
লাগাম টেনে ধর।

এক গোলাপী স্বামীহারা
এক গোলাপী বাপ,
শোককে তোরা পুঁজি করে
উঠলি অনেক ধাপ।

ছিলি তোরা গৃহিনী যে
হইলি প্রধানমন্ত্রী,
স্বৈরাচারী লেবাস তোদের
মুখে গনতন্ত্রী।

গনতন্ত্রের সংজ্ঞাটা কি
এটাই যদি জানতি,
জনগনের মেন্ডেটটাকে
উভয়ে তোরা মানতি।

ভোটের আগের ওয়াদাগুলো
ভোটের পরে হাওয়া,
জনগনকে র‌্যাব-পুলিশের
ধাওয়া পাল্টা ধাওয়া।

ছাত্রলীগ আর ছাত্রদলের
তেলেসমাতি খেল,
রাজনীতির এই নোংরা খেলায়
জনতার হয় জেল।

জিনিস-পত্রের মুল্য চড়া
জীবন যুদ্ধে খায় যে ধরা
গ্যাস-বিদ্যূতের সাপ্লাই নেই
তবু কেন মূল্য বাড়া?

বাজার দরের পাগলা ঘোড়ার
লাগাম টেনে ধর,
একটা কিছু কর গোলাপী
একটা কিছু কর।
*******************************

এমন আরও কিছু খবর:

  1. এটা একটা পারিবারিক অ্যালবাম
  2. মুক্তির যুদ্ধ ছিল একটা স্বতঃস্ফূর্ত সংগ্রাম
  3. একটা অগ্নিদগ্ধ বাড়ি – সরকার মাসুদ
  4. প্রত্যেক দলের থলেতে একটা করে বিড়াল আছেঃ হুমায়ুন আহমেদ
  5. কষ্টের দিনাতিপাত – রাহমান মনি

2 Responses

Write a Comment»
  1. Nice hoise ……

  2. haire kopal amder,kothai jabo kar kase bolbo,sab rajnitibider akoy kahini.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>