পরকীয়া প্রেমিকের তাণ্ডব

মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ: দাবি করা চাদাঁ না দেয়া ও পরকীয়া প্রেমিকের হামলায় মহিলাদের মারধর ও কাঠ গাছের চাড়া কেটে ফেলার ঘটনায় বুধবার বিকেলে থানায় মামলা রুজু হয়েছে। ক্ষতিগ্রস্থ ফখরুদ্দিন মোল্লা বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা গেছে, সদরের ফুলতলা গ্রামের ফখরুদ্দিন মোল্লার কাছে একই গ্রামের দুলাল বেপারী সম্প্রতি ২ লাখ টাকা চাদাঁ দাবি করে।চাঁদা দিতে সে অপারগতা প্রকাশ করে।এছাড়াও এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের ঘটনা প্রকাশ হয়ে পড়লে প্রেমিক দুলাল বেপারী ফখরুদ্দিনের ওপর ক্ষুব্ধ হয়। এর জের ধরে ২৪ জানুয়ারি দুলাল বেপারী তার লোকজন নিয়ে ফখরুদ্দিন মোল্লার বাড়িতে হামলা চালিয়ে তার বাড়ির কেয়ারটেকার হামিদুর, বোন খোরশেদা বেগম(৪৫), মামী খুকুমনি(৫০)কে মারধর করে এবং বসতবাড়ির ১৭টি কাঠ গাছের চাড়া কেটে ফেলে। সদর থানার সেকেন্ড অফিসার এস আই সুলতানউদ্দিন জানান,আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

০১৭৪০৯২২৫৯০
বাংলা ২৪ বিডি নিঊজ
দৈনিক আজকালের খবর

এমন আরও কিছু খবর:

  1. পরকীয়া প্রেমের কারণে ঘর ছেড়েছে প্রবাসীর স্ত্রী
  2. গজারিয়ায় ৩০০ গাছ মেরে ফেলেছে দুর্বত্তরা
  3. দাফনের ৩৬ দিন পর কবর থেকে প্রেমিকের লাশ উত্তোলন
  4. মুন্সীগঞ্জে প্রবাসীকে গুলি করে হত্যার নেপথ্যে স্ত্রীর পরকীয়া!
  5. পরকীয়া গোপন করতে নবজাতক হত্যা করলো বাড়ির দারোয়ান ও গৃহকর্মী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>