ধলেশ্বরীতে ৩ লাশ উদ্ধার

শহর লাগোয়া ধলেশ্বরীতে এক কিলোমিটার এলাকার মধ্যে অজ্ঞাত পরিচয়ের পৃথক ৩টি লাশ উদ্ধারের ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকালে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আক্তার হোসেন ভূঁইয়াকে সদর থানায় রিমান্ডে আনা হয়েছে। সম্প্রতি গ্রেফতারকৃত শহরের খাসকান্দি এলাকার শীর্ষ সন্ত্রাসী আক্তারকে ৩ লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে বৃহস্পতিবার সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় পুলিশের ৫ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করে। পরে বিকাল ৩টায় সন্ত্রাসী আক্তারকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় আনা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর দুপুরে শহর লাগোয়া ধলেশ্বরী নদীর নয়াগাঁও, হাটলক্ষ্মীগঞ্জ লঞ্চঘাটের কাছে ও মোল্লারচর এলাকা থেকে পৃথক ৩টি লাশ উদ্ধার করে মুক্তারপুর নৌফাঁড়ি পুলিশ। পরদিন এদের মধ্যে নারায়ণগঞ্জের সিদ্ধেশ্বরীর শানারপাড় বাজারের কাঁচামাল ব্যবসায়ী মঞ্জু মুন্সীর লাশের পরিচয় শনাক্ত করে স্বজনরা। বাকি দুজনের পরিচয় আজঅব্দি পাওয়া যায়নি। পুলিশ জানায়, সদর থানায় দায়েরকৃত একাধিক মামলার অন্যতম আসামি আক্তারকে সম্প্রতি গ্রেফতার করা হয়। এর আগে ৮ ডিসেম্বর বিকালে ধলেশ্বরী নদীর শহরের মোল্লারচর এলাকা থেকে পুলিশ আরো ২টি লাশ উদ্ধার করে। এর মধ্যে ঢাকার হাতিরপুল এলাকার ৫০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আল-আমিনের লাশের পরিচয় পাওয়া যায়। ৮ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ধলেশ্বরীতে অজ্ঞাত পরিচয়ের ৫ লাশ উদ্ধারের ঘটনায় মুক্তারপুর নৌফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান বাদী হয়ে সদর থানায় দুটি মামলা দায়ের করেছেন।

ডেসটিনি

এমন আরও কিছু খবর:

  1. ধলেশ্বরীতে উদ্ধার হওয়া ২ জনের পরিচয় সনাক্ত
  2. এক সপ্তাহে ৮ লাশ উদ্ধার হলেও পরিচয় ও হত্যার কারন সনাক্তে ব্যর্থ পুলিশ
  3. মুন্সীগঞ্জে এক সপ্তাহে ৮ লাশ উদ্ধার, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ
  4. ধলেশ্বরী নদী থেকে যুবকের লাশ উদ্ধার
  5. মুন্সীগঞ্জে গলাকাটা জোড়া লাশ উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>