হত্যা গুম, আতঙ্ক, সাড়ে ৩ মাসে ২০ লাশ

মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ: লাশ গুম-গুপ্ত হত্যার ঘটনা বেড়েই চলছে মুন্সীগঞ্জে।এতে আতঙ্কিত হয়ে পড়ছে সাধারণ মানুষ। প্রায় প্রতিদিনই লাশের মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন কেউ।গুপ্ত হত্যায় একের পর এক লাশ উদ্ধারে ঘটনায় শহরের ধলেশ্বরী নদী পাড়ের মানুষের দিন কাটছে উদ্বেগ- উৎকণ্ঠায়।গত সাড়ে ৩ মাসে গুম-গুপ্ত হত্যায় লাশ উদ্ধার হয়েছে অন্তত ২০জনের । এসব গুপ্ত হত্যার শিকার হয়েছেন শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত। মুক্তারপুর নৌ-ফাঁড়ির এক কিলোমিটার এলাকার মধ্যে গুপ্ত হত্যার ঘটনা ঘটেছে ৮টি। এছাড়া হাইওয়ে সড়কগুলোর আশপাশেও অঞ্জাত পরিচয়ের লাশ পাওয়া যাচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-মাওয়া মহাসড়ক এবং মুক্তারপুর নৌ-ফাঁড়ির রাতের টহল ব্যবস্থা নাজুক থাকায় এসব খুনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

গত ২১জানুয়ারি আলভী চৌধূরী (৬) নামের এক শিশুকে হত্যার পর ফিরিঙ্গিবাজার মসজিদের ভিতরে সিড়ির নীচ থেকে তার লাশ পুলিশ উদ্ধার করে।পুলিশ জানায়, দুর্বৃত্তরা শিশু আলভীকে মসজিদের ভিতরে সিড়িঁর নিচে নিয়ে কাঠের লাঠি দিয়ে মুখে ও মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে।কে বা কারা ও কি কারনে এই শিশুটি হত্যা করেছে তা সনাক্ত করতে পারেনি পুলিশ।নিহত শিশু আলভী সদর উপজেলার ফিরিঙ্গিবাজার এলাকার জীবন চৌধুরীর ছেলে।বিয়ের দু’বছরের মাথায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল গ্রামে গত ২৫ ডিসেম্বর সকালে গাছে ঝুলন্ত অবস্থায় রেশমা আক্তার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ীকে পুলিশ গ্রেফতার করেছে। গৃহবধূ রেশমাকে পরিকল্পিত ভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে মামলার বাদী আনোয়ার হোসেন কনক দাবী করেছেন।

২২ ডিসেম্বর জেলার শ্রীনগর উপজেলার ওমপাড়া এলাকায় মহাসড়কের পাশে নিখোঁজ লঞ্চ মিস্ত্রি বিলাল বেপারীর (৪০) লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি সিরাজদিখান উপজেলার পশ্চিম শিয়ালদি। তিনি মাওয়ায় লঞ্চের ইঞ্জিন মেরামতের মিস্ত্রি ছিলেন। গত ২০ ডিসেম্বর গজারিয়া উপজেলার দড়ি বাউশিয়া এলাকা থেকে অঞ্জাত পরিচয়ের এক যুবকের লাশ পুলিশ উদ্ধার করে। গত ১৩ ডিসেম্বর দুপুর ১ টার দিকে মুক্তারপুর নৌ-ফাঁড়ির ধলেশ্বরী নদীতে এক কিলোমিটার এলাকার মধ্যে ৩টি অঞ্জাত পরিচয়ের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারায়নগঞ্জের সিদ্বিরগঞ্জের শানারপাড়া বাজারের কাঁচামাল ব্যবসায়ী মঞ্জু মুন্সীর পরিচয় শনাক্ত করা হয়েছে। গত ১০ডিসেম্বর একই দিন মীরকাদিম পৌরসভার গোপনগর এলাকায় এক নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। গত ৮ ডিসেম্বর ধলেশ্বরী নদীর মোল্লারচর এলাকা থেকে অঞ্জাত পরিচয়ের ২ টি লাশ পুলিশ উদ্ধার করে। পরদিন ৯ ডিসেম্বর এদের মধ্যে ১ জনের লাশ শনাক্ত হয়। নিহত আল-আমিন ঢাকা ৫০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি।

গত ৬ ডিসেম্বর মুন্সীগঞ্জ সদর ও শ্রীনগর ২টি গুপ্ত হত্যা হয়। সদর উপজেলার চরাঞ্চল শিলই ইউনিয়নের আকাল মেঘ গ্রামের ইউপি সদস্য আমজাদ বেপারীর ছেলে মো: ওয়ালিদকে (৩৮) হত্যার পর লাশ গুম করা হয়। ৫ দিন নিখোঁজ থাকার পর গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় হাত-পা বাঁধা অবস্থায় মোল্লকান্দি ইউনিয়নের চরবেশনাল গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। গত ৫ ডিসেম্বর লৌহজং উপজেলার হারিদিয়া গ্রামের মৃত নাদু মিয়ার ছেলে শামীম (৩০) ঢাকার মিরপুরের ভাইয়ের বাসা থেকে গ্রামের বাড়িতে আসার পথে নিখোঁজ হয়। পরদিন ৬ ডিসেম্বর শ্রীনগর উপজেলার হরপাড়া জামে মসজিদের টয়লেট থেকে তার লাশ উদ্দার করা হয়।গত ১০নভেম্বর একই দিন সকাল ১০টার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা পপুলার ডায়াগনষ্টিক সেন্টারের আন্ডার গ্রাউন্ড থেকে অজ্ঞাত পরিচয় (৫০) এক বৃদ্ধের লাশ পুলিশ উদ্ধার করে। শ্রীনগর উপজেলার বাড়ৈখালী খাল থেকে নিঁেখাজ হওয়ার ৩ দিন পর গত ২৪ অক্টোবর সকালে পঞ্চম শ্রেণীর ছাত্র অপু খন্দকারের (১১) লাশ পুলিশ উদ্ধার করে। গত ২৩ অক্টোবর বিকেলে শহরের উত্তর ইসলামপুর গ্রামের নিখোঁজ জামাল হোসেনের (৪০) বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। গত ১৫ অক্টোবর ভোরে মুন্সীগঞ্জ বালু মহালের কালেক্টর জামাল হোসেনকে ভলগেইট শ্রমিকরা পিটিয়ে হত্যা করে বস্তায় ভরে লাশ ধলেশ্বরী নদীতে ফেলে দেয়। পরে নিখোঁজ থাকার ৯দিন পর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সম্ভুপুরা এলাকার মেঘনা নদীর পাড়ে বস্তাবন্দি জামালের লাশ উদ্ধার করে পুলিশ। গত ১৫ অক্টোবর জেলার শ্রীনগর, লৌহজং ও সদর উপজেলায় অজ্ঞাত পরিচয় ৩ জনের লাশ উদ্ধার করে পুলিশ। ১৫ অক্টোবর সকালে ক্ষেতের পাড়া এলাকা থেকে ১৩-১৪ বছরের এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

ওইদিন দুপুরে শহর উপকণ্ঠ কাঠপট্টি এলাকায় ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর (২২) লাশ উদ্ধার করে মুক্তারপুর নৌ-ফাঁড়ি পুলিশ। একইদিন শ্রীনগরের কামারগাঁও এলাকায় পদ্মা নদীতে অজ্ঞাত পরিচয়ের আরো এক যুবকের (২২) ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।গত ১৩ অক্টোবর বিকেলে শহরের উত্তর ইসলামপুর এলাকায় ধলেশ্বরী নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। গত ৪ অক্টোবর ভোরে লৌহজংয়ের সাইনহাটি গ্রামের ডোবা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। নবজাতক সন্তানকে হত্যার পর লাশ গুম করার চেষ্টাকারী পিতা রাসেল (১৮) কে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

বাংলা ২৪ বিডি নিউজ

এমন আরও কিছু খবর:

  1. ধলেশ্বরী নদী এখন লাশের হাটে পরিনত : মুন্সীগঞ্জে বিরাজ করছে অজানা আতঙ্ক
  2. লাশের মিছিল দীর্ঘ হচ্ছে, প্রশাসন নিরব
  3. এক সপ্তাহে ৮ লাশ উদ্ধার হলেও পরিচয় ও হত্যার কারন সনাক্তে ব্যর্থ পুলিশ
  4. শ্রীনগরে বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা
  5. শ্রীনগরে বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>