টঙ্গিবাড়ীতে ৩ দিনে গ্রেফতার ১১

শামীম বেপারীঃ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় গত ৩ দিনে সাজা প্রাপ্ত আসামী, মাদক ব্যাবসায়ী ছিনতাইকারী, ওয়ারেন্ট আসামী,ডাকাত সহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ধিপুর গ্রাম থেকে ৫ বছরের সাজা প্রাপ্ত আসামী বেল্লাল হোসেন(৩২), পাচঁগাঁও গ্রাম হতে ওয়ারেন্ট আসামী রিপন মোল্লা (৪০) ও মাসুদ সৈয়াল(৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার দিঘির পাড় বাজারে গাজাঁ বিক্রির সময় বৃহস্পতিবার সকালে আকরাম (২০) কে গ্রেফতার করা হয়। কান্দাপাড়া হতে গাজাঁ সহ মোঃ রুবেল(২৩) ও ওয়ারেন্ট ভুক্ত আসামী আমজাদ হোসেন (২৫) কে আবদুলাহপুর হতে বুধবার রাতে গ্রেফতার করে পুলিশ। পুড়া বাজারে ডাকাতির ঘটনায় মঙ্গলবার ৩ মামলার ওয়ারেন্ট আসামী খায়ের মোল্লা (৩৫) কে আলদি থেকে , সিরাজদিখানে রাজদিয়া হতে ডাকাতি মামলার আসামী আমির হোসেন (৩০) ও হাসাইল পদ্মা নদীর পাড়ে ঘুরতে যাওয়া নব দম্পতির নিকট হতে ছিনতাইয়ের ঘটনায় শ্যামল রায় (২০) ও ফায়সাল (১৯) কে আটক করে এলাকাবাসী পুলিশে সোর্পাদ্দ করে। একই দিন টঙ্গিবাড়ী হতে মাদকব্যাসায়ী রাজ্জাক (৩৫)কে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এমন আরও কিছু খবর:

  1. টঙ্গিবাড়ীতে মাদক ব্যাবসায়ী ওয়ারেন্টভুক্ত আসামী সহ আটক ৩
  2. টঙ্গিবাড়ীতে ওয়ারেন্ট আসামী কসাই রিপন গ্রেফতার
  3. টঙ্গিবাড়ীতে ট্রাক ড্রাইভার হত্যা লাশ গুমের সময় গ্রেফতার ২
  4. ১ বছর সাজাপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান গ্রেফতার
  5. টঙ্গিবাড়ীতে মোটরসাইকেল চুরী সিন্ডিকেটের সদস্য সেন্টু গ্রেফতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>