ব্যান্ডদল গড়লেন তাহসান

সংগীতশিল্পী তাহসানকে ২০০০ সাল থেকে শ্রোতারা ব্ল্যাক ব্যান্ডের অন্যতম সদস্য হিসেবেই চিনতে শুরু করে। কিন্তু ২০০৫ সালে পড়াশোনার কারণে হঠাৎ তিনি ব্ল্যাক থেকে বেরিয়ে আসেন। এরপর একক ক্যারিয়ার নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েন। বেশ কয়েকটি সলো অ্যালবামও করেন এই সময়ে। তবে সম্প্রতি আবার নিজ উদ্যোগে নতুন একটি ব্যান্ডদল গড়ে তুলেছেন তাহসান। ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ নামের এই ব্যান্ডদলটি ২৪ ফেব্রুয়ারি রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে একটি কনসার্টের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। এ সম্পর্কে তাহসান বলেন, ‘অনেক দিন ধরেই আমরা সবাই একত্রে প্র্যাকটিস করে আসছি। যখন খেয়াল করলাম, গানের ব্যাপারে আমাদের সবার মতামত একই, তখনই সিদ্ধান্তটা নিয়ে নিলাম। আমাদের ব্যান্ড থেকে সুফি ঘরানার গানকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। আমি চাই, আমাদের দেশেও সুফি ঘরানাটা প্রতিষ্ঠিত হোক।’ ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সদস্যরা হলেন গিটারে জিয়া, ড্রামসে রুবেল, বেজ গিটারে শিমুল এবং ভোকালে তাহসান। গত বছর তাহসানের সর্বশেষ একক ‘প্রত্যাবর্তন’ প্রকাশ পায়।

কালের কন্ঠ

এমন আরও কিছু খবর:

  1. শুভ জন্মদিন : তাহসান
  2. তাহসান-মিথিলা’র দ্বৈত গান
  3. তাহসান মিথিলা – চার বছর পর বিজ্ঞাপনে
  4. যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মুন্সীগঞ্জে নানা আয়োজন
  5. জানুয়ারিতে তাহসান

One Response

Write a Comment»
  1. This is for your kind information that you are going to inaugurate the new band group at rupsibangla. Congratulation
    But Question is here????????…………

    I like to say that how much successfullness can u achieve as well as with your new band. hope u can thereafter let me know your opinion. If any ongoing question I ask u pls pardon me.

    request you to give your mail address.

    Regards

    Shariful Islam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>