পুতুলনাচের ইতিকথা এবং দ্য প্লেগ

একটি তুলনামূলক আলোচনা
শাখাওয়াৎ নয়ন
পুতুলনাচের ইতিকথা এবং দ্য প্লেগ দুটি কালজয়ী উপন্যাস। মানিক বন্দ্যোপাধ্যায় ১৯৩৬-এ, মাত্র আটাশ বছর বয়সে ‘পতুলনাচের ইতিকথা’ উপন্যাসটি লেখেন। একই সময়ে তিনি ‘পদ্মা নদীর মাঝি’ ও বিস্তারিত… »

মিল-অমিলের মানিক ও মার্কেস

রাজু আলাউদ্দিন
আমাদের হীনম্মন্যতা সীমাহীন। যে কারণে বিদেশি ভাষায় স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আমাদের উচ্চতর প্রতিভাকে উচ্চতর বলার মতো আস্থা আমরা খুঁজে পাই না। আমাদের সমালোচনা সাহিত্যের পঙ্গুত্ব ও বামনত্ব এতই প্রকট যে বৃহতের ধারণাটিই প্রায় বিলুপ্ত হয়ে গেছে বাংলা সাহিত্য বিস্তারিত… »

কালজয়ী ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন

স্মরণ
কালজয়ী ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন। ১৯০৮ সালের এইদিনে তিনি পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে। তার পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে গ্র্যাজুয়েট করেন। বিস্তারিত… »

মানিক বন্দ্যোপাধ্যায়ের গদ্য

মানিক বন্দ্যোপাধ্যায় অবিশ্রাম গল্প ও উপন্যাস লিখেছেন। ১৯২৮ থেকে মৃত্যুর [১৯৫৬] আগ পর্যন্ত প্রতি বছরই তার কমপক্ষে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। গল্প-উপন্যাসের অজস্রতার মধ্যে মানিক সুতীক্ষষ্ট কিছু গদ্য-প্রবন্ধও লিখেছেন। তার দুটি এখানে… বিস্তারিত… »

সমুদ্রের স্বাদ

মানিক বন্দ্যোপাধ্যায়
সমুদ্র দেখিবার সাধটা নীলার ছেলেবেলার! কিছুদিন স্কুলে পড়িয়াছিল। ভূগোলে পৃথিবীর স্থলভাগ আর জলভাগের সংক্ষিপ্ত বিবরণ আছে। কিন্তু তার অনেক আগে হইতে নীলা জানিত পৃথিবীর তিন ভাগ জল, এক ভাগ স্থল। সাত বছর বয়সে বাবার মুখে খবরটা শুনিয়া কী আশ্চর্যই সে হইয়া গিয়াছিল। এ কি সম্ভব? কই, সে তো রেলে চাপিয়া কত দূরদেশে ঘুরিয়া আসিয়াছে, বিস্তারিত… »

দুই উচ্চাকাঙ্ক্ষার দ্বন্দ্ব এবং মানিক বন্দ্যোপাধ্যায়

শান্তনু কায়সার
তিনি লিখতে লিখতে জীবনকে দেখেন এবং দেখতে দেখতে তাকে লেখেন। এই দেখা ও লেখার মধ্যে পরস্পরের আন্তঃসম্পর্ক উভয়কেই ঋদ্ধ করে। লেখার টেবিল থেকে উঠে বাজারের থলে নিয়ে প্রকাশকের কাছে যাওয়া এবং তার কাছে চূড়ান্ত হতাশ হওয়ার পরও যিনি লেখা ছাড়তে পারেন না, তিনিই তো প্রকৃত শিল্পী। বিস্তারিত… »

মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে বীথি

শুটিং শেষ হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প অবলম্বনে নির্মিত একক নাটক ‘নেকী’র। সজল আহমেদের নাট্যরূপ ও পরিচালনায় এ নাটকের মূল চরিত্রে অভিনয় করছেন বীথি রানী সরকার। এ নাটকে আরও অভিনয় করেছেন হিল্লোল, চিত্রলেখা গুহ, লিটু করিম, বিস্তারিত… »

পুতুলনাচের ইতিকথার গাওদিয়ায়

স্বকৃত নোমান
মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলোর মধ্যে শ্রেষ্ঠ যে তিনটি উপন্যাস আছে তন্মধ্যে পুতুলনাচের ইতিকথা একটি। শ্রেষ্ঠ’র মধ্যেও আবার শ্রেণীভেদ আছে। এটি প্রথম দুই শ্রেষ্ঠ’র একটি। কারণ পদ্মানদীর মাঝি এবং পুতুলনাচের ইতিকথাকে শিল্পের বাটখারায় রাখা হলে দুটির ওজনই হবে সমান সমান। বিস্তারিত… »

Searching for Manik Bandopadhyay

Audity Falguni
Manik Bandopadhya (1908-1956), arguably the father of modern Bengali fiction, wrote some of the most captivating novels and short-stories in Bangla literature. But although the popularity the man and his work is massive, how many of us know about that the village Gaodia of Munshiganj (previously Bikrampur), বিস্তারিত… »

মাননীয় প্রধানমন্ত্রী, বিক্রমপুর নামটি রক্ষা করুন

আমরা কেমন আছি
ইমদাদুল হক মিলন
“বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস। যে ‘বঙ্গ’ শব্দ সমস্ত দেশকে বঙ্গদেশ নামে অভিহিত করিয়াছে এবং সমস্ত দেশের অধিবাসীকে বাঙালি নামের অধিকারী করিয়াছে, সে দেশের ইতিহাসই বিক্রমপুরের ইতিহাস।” আজ থেকে ১২০ বছর আগে ‘বিক্রমপুরের ইতিহাস’ গ্রন্থে মহান ইতিহাসবিদ যোগেন্দ্রনাথ গুপ্ত লিখেছিলেন এই কথা। বিস্তারিত… »